চট্টগ্রামে ৮ বাড়ি লকডাউন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ এপ্রিল ২০২০, ১৪:০৭আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ১৪:০৭

লকডাউন চট্টগ্রামে আরও তিন জন করোনা রোগী শনাক্তের ঘটনায় ৮টি বাড়ি লকডাউন করেছে প্রশাসন। বুধবার (৮ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে এসব বাড়ি লকডাউন করা হয়। লকডাউন করা ৮টি বাড়ির দুটি নগরীতে, বাকি ৬টি সীতাকুন্ড পৌরসভায় অবস্থিত।

এর আগে বুধবার রাতে নতুন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির। নতুন তিনজন রোগীর একজনের বাসা নগরীর হালিশহর এলাকায়, অন্যজনের বাসা সাগরিকা এলাকায়। অপজনের বাসা সীতাকুণ্ড পৌরসভায় বলে তিনি জানান।

নগর পুলিশের উপ-কমিশনার (সিটি এসবি) আবদুল ওয়ারিশ সাংবাদিকদের জানান, নগরীতে দুজন করোনা রোগী শনাক্ত হওয়ার ঘটনায় দুটি বাড়ি লকডাউন করা হয়েছে। দুটি বাড়ির একটি হালিশহর শাপলা আবাসিক এলাকায়, অন্যটি পাহাড়তলীর সাগরিকা এলাকায়। সিভিল সার্জন অফিস যদি মনে করে এসব বাড়ির আশপাশের আরও বাড়ি লকডাউন করা প্রয়োজন, তখন পুলিশ ব্যবস্থা নেবে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায় জানিয়েছেন, সীতাকুণ্ডে এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্তের ঘটনায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকার ৬টি বাড়ি লকডাউন করা হয়েছে। এসব বাড়ি থেকে কাউকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ওই এলাকার তিনটি বাড়ি সম্পূর্ণ বন্ধ রাখতে বলা হয়েছে। এসব নির্দেশনা বাস্তবায়নে ওই এলাকায় পুলিশ পাহারা বসানো হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম