সাংগ্রাই উৎসব স্থ‌গিত

বান্দরবান প্রতিনিধি
১০ এপ্রিল ২০২০, ১৮:০২আপডেট : ১০ এপ্রিল ২০২০, ১৮:২১

সাংগ্রাই উৎসবে তরুণীদের হাতপাখা নৃত্য, ফাইল ছিল

করোনার কারণে এবার বান্দরবানে ক্ষুদ্র নৃগোষ্ঠী মারমাদের অন্যতম সামাজিক ও ধর্মীয় উৎসব সাংগ্রাইয়ের সব অনুষ্ঠান স্থ‌গিত করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকা‌লে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।
ক্যশৈহ্লা বলেন, জাতির বৃহত্তর স্বার্থে এ বছর সাংগ্রাই উৎসবে কোনও ধরনের অনুষ্ঠান পালন করা হবে না। ক্যায়ংয়ে ক্যায়ংয়ে থাকবে না কোনও সম্মিলিত পূজা অর্চনা।

‌তি‌নি ব‌লেন, প্রতিবছর পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করতে মারমা সম্প্রদায়ের লোকজন সাংগ্রাই উৎসব পালন করেন। ১৪ এপ্রিল থেকে ৩ দিনব্যাপী সাংগ্রাই উৎসব পালন করার কথা ছিল। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সামাজিক ও শারীরিক দূরত্ব মেনে চলা বাধ্যতামূলক। তাই সাংগ্রাইয়ে সম্মিলিত সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান পালন করা যাবে না। ঘরে বসে সবাইকে উৎসব পালন করার অনুরোধ জানান তিনি।

চেয়ারম্যান বলেন, বান্দরবান জেলায় ৩৬টি ক্যায়াং রয়েছে। সাংগ্রাই উপলক্ষে ধর্মগুরুদের জন্য প্রত্যেক ক্যায়াংয়ে চাল, ডাল, আলু, তেল, দুধ ও চিনিসহ খাদ্যসামগ্রী পাঠানো হচ্ছে।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম