নারায়ণগঞ্জ থেকে শ্বশুরবাড়িতে এসে যুবকের মৃত্যু, বাড়ি লকডাউন

চাঁদপুর প্রতিনিধি
১১ এপ্রিল ২০২০, ২২:৩৯আপডেট : ১১ এপ্রিল ২০২০, ২২:৩৯

চাঁদপুর

নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরে আসা এক যুবক (৪০) তার শ্বশুরবাড়িতে মারা গেছেন। শনিবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের কামরাঙ্গা গ্রামের শ্বশুর বাড়িতে মারা যান তিনি। তার বাড়ি জেলার মতলব উত্তর উপজেলায়। তবে তিনি নারায়ণগঞ্জে এসিআই ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। তার মৃত্যুর খবরে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে রাতে স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করেছে। লকডাউন করা হয়েছে ওই বাড়িটি।
রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী বলেন, মৃত যুবক গত ১ এপ্রিল স্ত্রী, ছেলে-মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। তার স্বজনরা জানিয়েছেন, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। তবে তার মৃত্যুর কারণ আমরা নিশ্চিত নই।
এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা পলিন বলেন, যেহেতু তিনি নারায়ণগঞ্জ থেকে এসেছেন তাই আমরা ঝুঁকি নিতে চাই না। সে জন্য তার নমুনা সংগ্রহ সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে করোনা রোগীদের যে নিয়মে দাফনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে সে অনুযায়ীই তার জানাজা ও দাফন সম্পন্ন হবে।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাণিজ ফাতেমা জানান, তার করোনা উপসর্গ ছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। ইতিমধ্যেই বাড়িটি লকডাউন করা হয়েছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান