ননদের পর ভাবিও করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ এপ্রিল ২০২০, ০৮:৪৫আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ০৮:৪৬

চট্টগ্রাম

চট্টগ্রামে আরও একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) ফৌজদার হাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় তিনি শনাক্ত হন। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন ৩৪ জন।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি  জানান, শুক্রবার বিআইটিআইডিতে ৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ২ জন শনাক্ত হয়। তাদের একজন চট্টগ্রামের। অন্যজন নোয়াখালী  জেলার।  

তিনি বলেন, চট্টগ্রামের আক্রান্ত ব্যক্তি নগরীর হালিশহর শাপলা আবাসিক এলাকার বাসিন্দা। এর আগে তার ননদ করোনায় আক্রান্ত হন। অন্যজনের বাড়ি নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার চাঁনপুর এলাকায়। তার বয়স (২০)।

৩ এপ্রিল চট্টগ্রামের দামপাড়ায় ৬৭ বছর বয়সী এক ব্যক্তির শরীরে প্রথম করোনা ভাইরাস ধরা পড়ে। ৫ এপ্রিল ওই ব্যক্তির ২৫ বছর বয়সী ছেলে, গত ৮ এপ্রিল আরও তিন জন, ১০ এপ্রিল দু’জন, ১১ এপ্রিল দু’জন, ১৩ এপ্রিল ৫ জন, ১৪ এপ্রিল ১১ জন, ১৫ এপ্রিল ২জন ও ১৬ এপ্রিল একজনের  শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। এদের ৫ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম