চট্টগ্রামের চিকিৎসক-নার্সরা থাকবেন তিন হোটেলে

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৮ এপ্রিল ২০২০, ০৯:২৪আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ০৯:২৬

করোনা রোগীকে চিকিৎসা করছেন ডাক্তার

চট্টগ্রামে করোনা রোগীদের সেবাদানকারী চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের থাকার জন্য তিনটি হোটেল নির্ধারণ করেছে করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবিলা কমিটি। শুক্রবার (১৭ এপ্রিল) এই সিদ্ধান্তের কথা জানান চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, নগরীর কোতোয়ালি থানার স্টেশন রোডের হোটেল দ্য এলিনা, হোটেল এশিয়ান এবং হোটেল প্যারামাউন্টে রাখা হবে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের। এর আগে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের চিকিৎসক স্বাস্থ্য কর্মীদের থাকার জন্য নগরীর আসকার দীঘি এলাকার লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নির্ধারণ করা হয়েছিল। পরে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে রবিববার থেকে জেনারেল হাসপাতালে প্রবেশের পথে হোটেল আল ইমাম নামের একটি হোটেলে থাকছেন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা।
সিভিল সার্জন বলেন, বতর্মানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ১৭ জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী দায়িত্ব পালন করছেন। পরিবারের সঙ্গে থাকা ঝুঁকিপূর্ণ বলে টেরিবাজারের হোটেল আল ইমামে রাখার সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, চট্টগ্রামে বিআইটিআইডিতে এখন পর্যন্ত ১১২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে এ পর্যন্ত ৫৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সব মিলিয়ে চট্টগ্রাম জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩, নোয়াখালীতে দু’জন এবং লক্ষ্মীপুরে ১৯ জন ও ফেনীতে একজন। এখন পর্যন্ত চট্টগ্রামে শনাক্ত করোনা রোগীদের মধ্যে পাঁচ জন মারা গেছেন। খরব বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম