বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা কারবারি নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২০, ১৩:০০আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ১৩:১৫

বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা কারবারি নিহত কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জাফর আলম (৩০) নামে এক ইয়াবা কারবারি নিহত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) গভীর রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ নাফনদীর ঘোলারচড় এলাকায় এই ঘটনা ঘটে।

রবিবার (১৯ এপ্রিল) সকালে টেকনাফের ২ বিজিবি ব্যাটালিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত ইয়াবা কারবারি টেকনাফের সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকার জবর মুল্লুকের ছেলে।

বিজিবির দাবি, ঘটনাস্থল থেকে ২ লাখ পিছ ইয়াবা, একটি দেশীয় তৈরি বন্ধুক, এক রাউন্ড কার্তুজের খালি খোসা এবং একটি কিরিচ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় দুই বিজিবি সদস্য আহত হয়েছেন।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান জানান, শাহপরীর দ্বীপ ঘোলার চড় এলাকায় বিওপি বিজিবির একটি দল টহল দিচ্ছিলো। এর কিছুক্ষণ পর একটি নৌকা নিয়ে তিন থেকে চার জন ব্যক্তি নাফনদী ও সাগরের মোহনা হয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখে তাদের চার্জ করা হয়। যাত্রীরা নৌকা থেকে নেমে পালিয়ে যেতে চেষ্টা করে। বিজিবি সদস্যরা ধাওয়া করলে স্বশস্ত্র ইয়াবা পাচারকারীরা বিজিবির দিকে গুলি করে। বিজিবিও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাদক পাচারকারীরা গুলি করতে করতে পালিয়ে যায়। পরে আহত একজনকে প্রথমে টেকনাফ হাসপাতাল এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত ইয়াবা কারবারির লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

প্রসঙ্গত, চলতি বছরের গত চার মাসের (১৮ এপ্রিল পর্যন্ত) বিভিন্ন আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩১ জন নিহত হয়েছে। তার মধ্যে ১৭ জন সক্রিয় ডাকাত ছিল বাকিরা মাদক কারবারি। এর আগে ২০১৮ সালের মে থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চলমান মাদকবিরোধী অভিযানে 'বন্দুকযুদ্ধের' ঘটনায় ৫৬ রোহিঙ্গাসহ ২০৯ জন নিহত হয় কক্সবাজার জেলায়। মাদকবিরোধী অভিযানে এ পর্যন্ত ২৪০ নিহত হয়েছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম