চমেক ল্যাবে শুরু হচ্ছে করোনা পরীক্ষা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ এপ্রিল ২০২০, ০৯:০২আপডেট : ২১ এপ্রিল ২০২০, ০৯:০৫

চমেক

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালেও করোনা ভাইরাস পরীক্ষা শুরু হচ্ছে। করোনা শনাক্তে চমেক-এর জন্য পিসিআর মেশিন ও এক হাজার কিট এসে পৌঁছেছে। আগামী সপ্তাহ থেকে পরীক্ষা শুরু হবে বলে জানা গেছে।
সোমবার (২০ এপ্রিল) সকালে এসব মেশিনপত্র ঢাকা থেকে এসে পৌঁছেছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম হুমায়ুন কবির।
তিনি বলেন, ‘আমরা এটি দ্রুত স্থাপন করে পরীক্ষা শুরু করতে চাই। এটি স্থাপনের জন্য টেকনিশিয়ানরা ঢাকা থেকে আসছে। স্থাপনে অন্তত দুই থেকে তিন দিন লাগবে। এরপর থেকে আমরা চমেক হাসপাতালেও পরীক্ষা শুরু করতে পারবো।’
বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন-বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী জানান, সকালে পিসিআরসহ প্রয়োজনী যন্ত্রপাতি বিমানে চট্টগ্রাম পৌঁছেছে। সঙ্গে এসেছে এক হাজার কিট। যন্ত্রপাতি স্থাপনের পর আগামী সপ্তাহ থেকে চমেক হাসপাতালে পরীক্ষা শুরু হবে। চট্টগ্রামে কিটের সংকট হবে না। চমেকের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবটিকে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার জন্য ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, চমেক হাসপাতালে করোনার ল্যাব চালু হলে টেস্টের সংখ্যা বাড়বে। গত ২৬ মার্চ ফৌজদারহাটের বিআইটআইডিতে শুরু হয় করোনা শনাক্তকরণ পরীক্ষা। এখন ফৌজদারহাটের বিআইটিআইডিতে প্রতিদিন গড়ে ২০০ স্যাম্পল সংগ্রহ করা হচ্ছে। কিন্তু জনবল ও যন্ত্রপাতি সংকটের কারণে একশ’র বেশি টেস্ট করা যায় না। ফলে অনেক রোগীর পরীক্ষার রিপোর্ট পেতে কয়েকদিনও লেগে যায়। চমেকে করোনা পরীক্ষা ল্যাব চালু হলে এ অঞ্চলে এ সংকট আর থাকবে না। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম