১০ মাসের শিশু করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ এপ্রিল ২০২০, ০৯:৪০আপডেট : ২২ এপ্রিল ২০২০, ০৯:৪৪

চট্টগ্রাম চট্টগ্রামে ১০ মাস বয়সী একটি শিশু করোনায় আক্রান্ত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) ফৌজদার হাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ পাওয়া যায়।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় আরও ৩ জনের করোনা পজেটিভ পাওয়া যায়। তারা তিন জনের বাড়ি বান্দরবানে।

এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন ৪০ জন। এর আগে ৩ এপ্রিল চট্টগ্রামের দামপাড়ায় ৬৭ বছর বয়সী এক ব্যক্তির শরীরে প্রথম করোনা ভাইরাস ধরা পড়ে। এদের মধ্যে ৫ জন গেছেন।

সেখ ফজলে রাব্বি বলেন, মঙ্গলবার বিআইটিআইডিতে ১৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৪ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। তাদের একজন চট্টগ্রামের। অন্যরা পার্বত্য বান্দরবান জেলার। চট্টগ্রামে শনাক্ত হওয়া  ১০ মাস বয়সী ওই শিশু চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম