নোয়াখালীতে নারায়ণগঞ্জ ফেরত ব্যক্তির করোনা

নোয়াখালী প্রতিনিধি
২২ এপ্রিল ২০২০, ১৬:৩৫আপডেট : ২২ এপ্রিল ২০২০, ১৬:৪০

নোয়াখালীতে নারায়ণগঞ্জ ফেরত ব্যক্তির করোনা নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের রঘুরামপুর গ্রামে নারায়ণগঞ্জ ফেরত এক ব্যক্তি (৫৫) করোনা শনাক্ত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) ওই ব্যক্তি করোনা পজিটিভ জানিয়ে তার মোবাইলে ক্ষুদেবার্তা পাঠায় কর্তৃপক্ষ। এই ঘটনায় ২০টি বাড়ি লকডাউন করা হয়েছে।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস জানান, গত ২০ এপ্রিল জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্ট থাকায় ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়। শনাক্তকৃত ব্যক্তি নারায়ণগঞ্জে একটি ডায়িং কোম্পানিতে কাজ করেন। তিনি নারায়ণগঞ্জ থেকে তার গ্রামের বাড়িতে আসেন।

ডা. অসীম কুমার দাস বলেন, 'তাকে আপাতত হোম কোয়ারেন্টিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন তার মধ্যে করোনাভাইরাসের উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট রয়েছে। তার সংস্পর্শে আসা তার স্ত্রী ও মেয়ের নমুনা সংগ্রহ করা হবে। সেই নমুনা বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি), চট্টগ্রামে পরীক্ষার জন্য পাঠানো হবে।'

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম জানান, শনাক্ত ব্যক্তিসহ প্রায় ২০টি বাড়ি লকডাউন ঘোষণা করে স্থানীয় জনপ্রতিনিধিকে নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, ওই বাড়ির সামনে লাল পতাকা ওড়ানো হবে। সেখানে মাইকিং করা হয়েছে।

 

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম