চট্টগ্রামে আরও একজন করোনা পজিটিভ শনাক্ত, মোট ৪৪

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ এপ্রিল ২০২০, ২২:৫৮আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ২৩:১৭

করোনা পরীক্ষা

চট্টগ্রাম জেলায় আরও একজন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) ফৌজদার হাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় ওই ব্যক্তি করোনা পজিটিভ বলে শনাক্ত হন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এদিন বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় আরও  একজনের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়। তার বাড়ি লক্ষ্মীপুর জেলায়।

এ নিয়ে চট্টগ্রাম জেলায় করোনা শনাক্ত হয়েছেন মোট ৪৪ জন। এর আগে গত ৩ এপ্রিল চট্টগ্রামের দামপাড়ায় ৬৭ বছর বয়সী এক ব্যক্তির শরীরে প্রথম করোনা ভাইরাস ধরা পড়ে। এরপর ৫ এপ্রিল ওই ব্যক্তির ২৫ বছর বয়সী ছেলে, গত ৮ এপ্রিল আরও  ৩ জন, ১০ এপ্রিল ২ জন, ১১ এপ্রিল ৩ জন, ১২ এপ্রিল ৫ জন, ১৩ এপ্রিল ২ জন, ১৪ এপ্রিল ১১ জন, ১৫ এপ্রিল  ৫জন, ১৬ এপ্রিল একজন, ১৭ এপ্রিল একজন, ১৮ এপ্রিল একজন ও ১৯ এপ্রিল আরও ৪ জন, ২১ এপ্রিল ১০ মাস বয়সী একটি শিশু করোনা পজিটিভ শনাক্ত হয়। এরপর গত ২২ এপ্রিল আরও  ৩ জনকে শনাক্ত করা হয়।

উল্লেখ্য, চট্টগ্রাম জেলায় এপর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ছয় বছর বয়সী একটি শিশুসহ ৫ জন মারা যান। আর  সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১২ জন।

শেখ ফজলে রাব্বি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার  বিআইটিআইডিতে ১৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ২ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। তাদের একজন  চট্টগ্রামের, অপর জন লক্ষ্মীপুর জেলার। চট্টগ্রামে শনাক্ত ব্যক্তির বয়স ৩৮ বছর। তার বাসা নগরীর দামপাড়া এলাকায়।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম