তথ্য গোপন করে সৎকার, দুই সহকর্মীর করোনা

নোয়াখালী প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২০, ১৭:১৫আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ১৭:২১

তথ্য গোপন করে সৎকার, দুই সহকর্মীর করোনা নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যায় এক আড়ৎ কর্মচারী (৪৪)। তথ্য গোপন করে তার সৎকার সম্পন্ন করা হয়। এই ঘটনার পর মৃত ব্যক্তির দুই সহকর্মীর (৪২ ও ৪০ বছর বয়স) করোনা শনাক্ত হয়। মৃত ওই ব্যক্তির বাড়ি সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নে। শনাক্ত ওই দুই সহোদর একই আড়তের কর্মচারী। তাদের বাড়ি কুমিল্লা জেলার লাকসাম পৌরসভার সাহাপাড়া এলাকায়।

শনিবার (২৫ এপ্রিল) বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস জানান, কালিতলা রোডের এক আড়ৎ কর্মচারী করোনা উপসর্গ নিয়ে ২১ এপ্রিল নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে, ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে, তথ্য গোপন করে দ্রুত তাকে সোনাপুর মহাশ্মশানে নিয়ে সৎকার করার ব্যবস্থা করেন দোকান মালিক। ওই দিন রাতেই স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়। পরদিন ২২ এপ্রিল ওই আড়তের মালিকের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠানো হয় এবং একই সঙ্গে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়। এখনও তার নমুনা পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছায়নি। তবে দুই সহকর্মীর করোনা শনাক্ত হয়েছে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, ২১ এপ্রিল সকালে জ্বর ও কাশি নিয়ে এক ব্যক্তি নোয়াখালী জেনারেল হাসপাতালের ফ্ল্যু কর্নারে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল আলী জানান, উপজেলা করোনাভাইরাস র‌্যাপিড রেসপন্স টিম এর সদস্যরা প্রথমে এক ভাই এবং ২২ এপ্রিল আরেক ভাই এর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায়। গতকাল শনিবার দুই ভাইয়ের করোনা পজিটিভ আসে। তাদেরকে লাকসাম সরকারি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম