কক্সবাজারে ৯ বছরের শিশুসহ আরও ৩ জন করোনা পজিটিভ

কক্সবাজার প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২০, ১৮:১০আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ১৮:১২

করোনাভাইরাস

কক্সবাজারে ৯ বছরের এক শিশুসহ নতুন আরও  তিন জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শিশুটিসহ দুই জন উখিয়ার রাজা পালং হাজিপাড়ার এবং অপর জন চকরিয়ার ফাঁসিয়াখালীর বাসিন্দা।

বুধবার (২৯ এপ্রিল) কক্সবাজার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে বুধবার ৯৫ জনের স্যাম্পল টেস্ট করা হয়। এদের মধ্যে তিন জন পজিটিভ ও  ৯২ জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া যায়।

কক্সবাজার জেলায় বুধবার পর্যন্ত করোনা আক্রান্ত  মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ২৫ জন।

উল্লেখ্য, কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে গত ২ এপ্রিল থেকে বুধবার (২৯ এপ্রিল) পর্যন্ত ১১২৬ জনের করোনা টেস্ট করা হয়। এদের মধ্যে ২৫ জনের পজিটিভ এবং বাকি ১১০১ জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে। করোনা শনাক্ত ২৫ জনের মধ্যে ২৩ জন কক্সবাজার জেলার এবং দুই জন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা।

গত ২৪ মার্চ শনাক্ত হওয়া কক্সবাজার জেলার প্রথম করোনা রোগী খুটাখালীর মুসলিমা খাতুনের নমুনা টেস্ট করা হয়েছিল ঢাকার আইইডিসিআর ল্যাবে। তিনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন। এছাড়া, নাইক্ষ্যংছড়ি উপজেলার এক রোগী সুস্থ হয়ে সোমবার (২৭ এপ্রিল) বাড়ি ফিরে গেছেন।

এ জেলার করোনা রোগীদের মহেশখালীর ১০ জন, টেকনাফের ৪ জন, উখিয়ার ৪ জন, চকরিয়ার ৩ জন, সদর উপজেলার ২ জন এবং রামুর একজন। জেলার কুতুবদিয়া ও পেকুয়া উপজেলায় এখনও করোনাভাইরাসে আক্রান্ত কোনও রোগী শনাক্ত  হয়নি।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী