আট দিন ধরে ত্রাণ বিলাচ্ছেন করোনা আক্রান্ত প্যানেল চেয়ারম্যান

লক্ষ্মীপুর প্রতিনিধি
০১ মে ২০২০, ১৩:৩০আপডেট : ০১ মে ২০২০, ১৬:৪৭

করোনা আক্রান্ত চরগাজী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাসির উদ্দিন ত্রাণ দিচ্ছেন লক্ষ্মীপুরের রামগতির একটি ইউনিয়নে করোনাভাইরাসে আক্রান্ত প্যানেল চেয়ারম্যান আট দিনে ধরে ত্রাণ বিলি করেছেন। গত ২৯ এপ্রিল রাতে চরগাজী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাসির উদ্দিনের করোনা শনাক্ত হয়। এর আগে ২২ এপ্রিল পরীক্ষার জন্য তার নমুনা পাঠানো হয়। এই সময় তিনি ত্রাণ বিতরণ ও জনসমাগমে অংশ নেওয়া অব্যাহত রেখেছিলেন।

শুক্রবার (১ মে) রামগতি উপজেলার নির্বাহী অফিসার আব্দুল মোমিন বিষয়টি নিশ্চিত করেছেন। এই ঘটনার পর ইউনিয়ন পরিষদ কার্যালয় লকডাউন করা হয়েছে।

জানা গেছে, ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহের জন্য স্বাস্থ্যকর্মীরা আসলে ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের নমুনাও সংগ্রহ করা হয়। গত ২৯ এপ্রিল রাতে তার করোনাভাইরাস পজিটিভ আসার আগে তিনি ইউনিয়নের সাড়ে ৩ হাজার জেলেদের মাঝে চাল বিতরণ করেন। ওই ইউনিয়নের ৫০০ মানুষের মাঝেও ত্রাণ বিতরণ করেন। এই সময় তার সংস্পর্শে আসেন ইউনিয়নের মেম্বার, গ্রাম পুলিশসহ কয়েক শত সাধারণ মানুষ। এমনকি ২৯ তারিখ দুপুরে তিনি এবং রামগতি উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মোমিন একসঙ্গে ত্রাণ বিতরণ করেছেন।

রামগতি উপজেলার নির্বাহী অফিসার আব্দুল মোমিন বলেন, ‘আমি জানতাম না যে প্যানেল চেয়ারম্যান নাসির উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত। তার রিপোর্টে করোনা পজিটিভ আসার পর থেকে আমি হোম কোয়ারেন্টিনে আছি। ইউনিয়নের সকল মেম্বার গ্রাম পুলিশ ও সচিবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আমি নিজেও নমুনা পরীক্ষার জন্য পাঠাবো।’

আট দিন ধরে ত্রাণ বিলাচ্ছেন করোনা আক্রান্ত প্যানেল চেয়ারম্যান তিনি আরও বলেন, ‘প্যানেল চেয়ারম্যান করোনা পজিটিভ আসার কারণে ওই ইউনিয়নের করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে। ওই ইউনিয়নে যারাই প্যানেল চেয়ারম্যানের সংস্পর্শে এসেছেন, সকলকে হোম কোয়ারেন্টিনে থাকার জন্য পরার্মশ দিয়েছি।’

রামগতি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রহিম বলেন, ‘প্যানেল চেয়ারম্যানের সংস্পর্শে এসেছেন এমন ২৭ জনের নমুনা পরীক্ষা করার জন্য পাঠানো হচ্ছে। এরপর রামগতি উপজেলার ইউএনও, এসিল্যান্ড, থানার অফিসার ইনচার্জ ও হাসপাতালের আরএমও সহ ১০ থেকে ১২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।’
চরগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমন বলেন, ‘ইউএনও আব্দুল মোমিনের পরামর্শে চরগাজী ইউনিয়ন পরিষদ লকডাউন করা হয়েছে। সবার রিপোর্ট না আসা পর্যন্ত ইউনিয়ন পরিষদ লকডাউন থাকবে।’

/এনএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম