চাটখিলে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ১২ মামলার আসামি নিহত

নোয়াখালী প্রতিনিধি
০৩ মে ২০২০, ১০:৫২আপডেট : ০৩ মে ২০২০, ১০:৫২

বন্দুকযুদ্ধ নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের ব্র্যাক অফিসের সামনে শনিবার (২ মে) রাত একটায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় পুলিশের তিন জন সদস্য আহত হয়েছেন। নিহতের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা রয়েছে। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

পুলিশ জানায়, নিহত মাদক ব্যবসায়ীর নাম মো. ফিরোজ। সে উপজেলার ঘাটলাবাগ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ইউনুছ পাটোয়ারি বাড়ির খোরশেদ আলমের ছেলে। মাদক বিক্রির সময় গোলাগুলিতে তার মৃত্যু হয়েছে। 

ওসি আনোয়ারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রির খবর পেয়ে, উপজেলার খিলপাড়া ইউনিয়নের ব্র্যাক অফিসের সামনে রাত একটায় পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে, মাদক ব্যবসায়ীরা প্রথমে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ফিরোজ গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে, তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

ওসি জানান, গোলাগুলির সময় পুলিশের এসআই জসিম উদ্দিন, এএসআই ঈমাম উদ্দিন ও কনস্টেবল সোহেল আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে পুলিশ দুটি পাইপগান, ১৫ রাউন্ড গুলি ও ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি