জীবিত মেয়রকে ‘মৃত’ উল্লেখ করে ফেসবুকে পোস্ট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৪ মে ২০২০, ১৩:১৮আপডেট : ০৪ মে ২০২০, ১৩:১৮

ফেসবুকের সেই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রবিবার (৩ এপ্রিল) ভোর সোয়া চারটার দিকে দেওয়া একটি পোস্টে বলা হয়, 'ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল ভাই ভোর ৩টা ৩০ মিনিটে মারা গেছেন।' কিন্তু প্রকৃতপক্ষে মেয়র তাকজিল খলিফা কাজল সম্পূর্ণ সুস্থ আছেন।

ফেসবুকের ওই পোস্টের ব্যাপারে মেয়র বলেন, ‘এর আগেও ফেসবুকে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। বেশকিছু ফেক আইডি থেকে এই অপপ্রচার চালানো হচ্ছে। কিন্তু, সবার দোয়া ও সহযোগিতায় আমার কোনও ক্ষতি করতে পারেনি তারা।'

তিনি আরও বলেন, 'তারা হয়তো আমার মৃত্যু চায়। ফেসবুক পোস্টের মাধ্যমেই মৃত্যুর কথা প্রচার করে হয়তো মনে শান্তি পায় তারা। তবে আমি বলবো, আল্লাহ যেন তাদের শুভ বুদ্ধির উদয় করেন।'

খোঁজ নিয়ে জানা গেছে, ‘প্রাণের আখাউড়া’ নামের একটি আইডিতে আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. তাকজিল খলিফা কাজলের মৃত্যুর খবর পোস্ট করা হয়। জান্নাত আক্তার নামের একটি আইডি থেকেও একই পোস্ট দেওয়া হয়। জান্নাত আক্তার নামে ওই আইডিতে এক নারী পুলিশ কর্মকর্তার ছবি দেওয়া আছে। আইডিটি ফেক বলেই ধারণা করা হচ্ছে।

তাকজিল খলিফার ঘনিষ্ঠজন পৌর এলাকার রাধানগর গ্রামের বাসিন্দা মো. ফখরুল ইসলাম জানান, সকালে অনেকেই ফোন করে মেয়রের ভালো-মন্দ থাকার বিষয়ে জানতে চান। অনেকে মিথ্যা অপপ্রচারের কথাও জানিয়েছেন।

একাধিক সূত্র জানায়, এর আগেও আইনমন্ত্রীকে জড়িয়ে মেয়রের বিরুদ্ধে বিভিন্ন ফেক ফেইসবুক আইডি থেকে অপপ্রচার চালানো হয়। তারা শুরুতে আইডিতে মেয়রের প্রশংসা করে পোস্ট দেয়। এরপর কৌশলে এমন কিছু পোস্ট দেয়, যাতে মেয়র বিব্রত হন। একটি চক্র এর সঙ্গে জড়িত। মেয়রকে তারা নানাভাবে বিভ্রান্ত করে আসছেন। কেউ কেউ মেয়রের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে স্বার্থ হাসিলের চেষ্টা করছেন। এর আগে এসব বিষয় নিয়ে থানায় অভিযোগ দায়ের হলেও সংশ্লিষ্টদের খুঁজে বের করতে পারেনি পুলিশ।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম