চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
০৫ মে ২০২০, ১৬:৫০আপডেট : ০৫ মে ২০২০, ১৬:৫২

চাঁদপুর

চাঁদপুরের হাজীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম মৃত
ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে। ওই বৃদ্ধ সদর ইউনিয়নের উত্তর অলিপুর গ্রামের বাসিন্দা।
তিনি গত ৪/৫ দিন ধরে জ্বর, সর্দি, গলা ব্যথায় ভুগছিলেন। সোমবার (৪ মে) রাতে তার পাতলা পায়খানা ও বমি হয়। রাত সাড়ে ১২টার সময় বাড়িতে মারা যান তিনি।
খবর শুনে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সফিকুল ইসলাম মীর ঘটনাস্থলে ছুটে যান। তিনি বলেন, আমি ঘটনাস্থলে আছি। হাসপাতালের একটি টিম মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে। নমুনা সংগ্রহের পর স্বাস্থ্যবিধি মেনে গোসল ও জানাজা শেষে দাফন করা হয়েছে।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন উজ্জল জানান, মৃত্যুর ঘটনা শুনেছি। স্বাস্থ্যবিধি মেনে মুসলিম শরিয়াহ অনুযায়ী তার দাফন সম্পন্ন হয়েছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী