কুমিল্লায় ২ শিশুসহ করোনা জয়ী ৭ জনকে চিকিৎসকদের শুভেচ্ছা

কুমিল্লা প্রতিনিধি
০৫ মে ২০২০, ২৩:৪৬আপডেট : ০৬ মে ২০২০, ০০:০২

সুস্থ হওয়াদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান চিকিৎসকরা কুমিল্লার বুড়িচংয়ে করোনা জয়ী দুই শিশুসহ সাত জনকে শুভেচ্ছা জানিয়েছেন চিকিৎসকরা। নিয়ম মাফিক কোয়ারেন্টিন পালন ও সঠিকভাবে ওষুধ সেবনে সাত জন করোনা মুক্ত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মীর হোসেন মিঠু এ তথ্য জানান।

সুস্থরা হলেন—জিয়াপুর গ্রামের দুই শিশু মোহাম্মদ সুদাইব, মোহাম্মদ আব্দুল্লাহ এবং তাদের ফুপু নার্গিস আক্তার। শিশু দু’টির দাদি ঢাকায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। সুস্থ হওয়া অন্যরা হলেন—বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মনির হোসেন, গাড়ি চালক সাগর, বালিখাড়া গ্রামের মা সাথী আক্তার ও ছেলে মাহতাব।

ডা. মীর হোসেন মিঠু বলেন, 'বুড়িচংয়ে আট জন আক্রান্তের মধ্যে সাত জন সুস্থ হয়েছেন। সুস্থ হওয়া ব্যক্তিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। সবাই ঘরে থাকলে, নিয়ম মেনে চললে আক্রান্তের হার কমে যাবে। আক্রান্তরা নিয়ম মেনে চললে সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি।'

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী