নিখোঁজের ২ দিন পর স্কুলছাত্রীকে উদ্ধার, গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৯ মে ২০২০, ১১:১৪আপডেট : ০৯ মে ২০২০, ১১:২৮

গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নিখোঁজের দুই দিন পর এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) ভোরে উপজেলার শাহবাজপুর গ্রামের লাল মিয়া পাড়ায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় সরাইল থানায় শুক্রবার দুপুরে মামলা হয়েছে। ওই ছাত্রীকে অপহরণের অভিযোগে মো. ইমরান মিয়া (২৬)-সহ তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার শাহবাজপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে মোবাইলফোনে সম্পর্ক গড়ে তোলে সিএনজি অটোরিকশাচালক ইমরান মিয়া। এক সন্তানের বাবা ইমরানের বাড়ি শাহবাজপুর লাল মিয়া পাড়ায়। সে ওই এলাকার রহিস মিয়ার ছেলে। গত বুধবার (৬ মে) দুপুরে ইমরান কৌশলে মোবাইল ফোনে ওই ছাত্রীকে ডেকে নিয়ে হবিগঞ্জ জেলার মাধবপুরে তার খালার বাড়িতে যায়। সেখানে গিয়ে ওই শিক্ষার্থীকে বিয়ে করে সে।

এদিকে অভিভাবকরা বিভিন্ন স্থানে খুঁজে ওই ছাত্রীকে না পেয়ে সরাইল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে মেয়েটির বাবা জানতে পারেন, তার মেয়েকে সিএনজি অটোরিকশাচালক ইমরান অপহরণ করেছে। পরে এলাকার কয়েকজন লোক বিষয়টি নিস্পত্তির কথা বলার পর, গত বৃহস্পতিবার রাতে ইমরান ওই ছাত্রীকে নিয়ে বাড়িতে আসে।

অপরদিকে শুক্রবার ভোরে পুলিশ প্রযুক্তির সহায়তায় ইমরানের অবস্থান নিশ্চিত হয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার এবং ইমরানসহ দুই জনকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমরান পুলিশের কাছে ঘটনার দায় স্বীকার করেছে।

এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল আহমেদ বলেন, 'এ ঘটনায় অপহৃত ওই ছাত্রীর বাবা বাদী হয়ে শুক্রবার দুপুরে থানায় মামলা দায়ের করেছেন। আমরা ইতোমধ্যে ইমরান সহ দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছি। ওই শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনালের হাসপাতালে পাঠানো হয়েছে।'

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের