নিষেধাজ্ঞা অমান্য করায় ১৬৭ সিএনজি-অটোরিকশা জব্দ

চাঁদপুর প্রতিনিধি
১১ মে ২০২০, ০৯:৪৭আপডেট : ১১ মে ২০২০, ০৯:৪৭

চাঁদপুর শহরে পুলিশের অভিযান

করোনা সংক্রমণ রোধে জারি করা নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তায় গাড়ি নিয়ে বের হওয়ায় চাঁদপুরে ১৬৭টি সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। রবিবার (১০ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে যানবাহনগুলো জব্দ করা হয়।

পুলিশ জানায়, চাঁদপুর শহরে সব ধরনের দোকানপাট এবং শপিংমল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। যানবাহন চলাচলের ক্ষেত্রে আগের মতোই বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। অত্যাবশ্যকীয় পণ্য ও জরুরি সেবা ছাড়া কোনও ধরনের যানবাহন চলাচল ও লোকজনের বাড়ির বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ করা হলো।
চাঁদপুরের অ্যাডিশনাল পুলিশ সুপার সদর সার্কেল জাহেদ পারভেজ চৌধুরী জানান, লকডাউন ঘোষণার পর থেকে পুলিশ মাঠে কাজ করছে। রবিবার থেকে পুনরায় আগের মতো কঠোরভাবে লকডাউন নিশ্চিতের জন্য কাজ করছি আমরা।
তিনি জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে পুলিশের একটি টিম সারাদিন ধরে কাজ করছে। শুধু সদর এলাকাতেই ১৬৭টি যানবাহন জব্দ করেছি। সেগুলো শহরের একটি স্কুল রাখা হয়েছে। শহরের চার প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে অন্য উপজেলা থেকে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। সবাইকে লকডাউন মেনে চলার অনুরোধ জানান পুলিশের এই কর্মকর্তা।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম