শতাধিক প্রতিবন্ধীর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১১ মে ২০২০, ১৯:২৪আপডেট : ১১ মে ২০২০, ১৯:৩২

প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় শতাধিক প্রতিবন্ধীর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১১ মে) দুপুরে শহরের পূর্ব পাইকপাড়া হুমায়ুন কবীর পৌর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান আনসারীর ব্যক্তিগত অর্থায়নে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, চিনি, ময়দা, ছোলা, আলু, পেঁয়াজ ও একটি করে মুরগী।

বিতরণকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর, পৌরসভার সাবেক চেয়ারম্যান আল মামুন সরকার, পৌর সভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান আনসারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় মিজানুর রহমান আনসারী বলেন, 'করোনার প্রভাবে কর্মহীন অসহায় মানুষের পাশে থাকার জন্য প্রধানমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী আমাদের নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশে আমি ব্যক্তিগতভাবে শতাধিক প্রতিবন্ধী ব্যক্তির পাশে থাকার চেষ্টা করেছি।' এ সময় তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমামুন সরকার বলেন, 'আমরা সরকারের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ে বিপুল পরিমাণ ত্রাণ নিয়ে সাধারণ মানুষের পাশে আছি। কিন্তু কেউ কেউ ত্রাণ নিয়ে গুজব ছড়াতে পারে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।'

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম