কুমিল্লার ভার্চুয়াল আদালতে প্রথম আসামির জামিন

কুমিল্লা প্রতিনিধি
১২ মে ২০২০, ০২:০০আপডেট : ১২ মে ২০২০, ০২:০৪

অনলাইনে যুক্ত হয়ে কাজ করছেন অ্যাডভোকেট মাসুদ করোনা পরিস্থিতিতে ভার্চুয়াল আদালত চালু হওয়ার প্রথম দিনে কুমিল্লায় জামিন পেয়েছে এক আসামি। সোমবার (১১ মে) কুমিল্লার জেলা ও দায়রা জজ মোহাম্মদ আতাব উল্লাহ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উভয়পক্ষের শুনানি শেষে সারোয়ার হোসেন নামের ওই আসামির জামিন মঞ্জুর করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মাসুদ সালাউদ্দিন।

অ্যাডভোকেট মাসুদ সালাউদ্দিন জানান, করোনা ভাইরাসের কারণে আদালত ছুটি। জেলা ও দায়রা জজের সঙ্গে তারা দুই আইনজীবী অনলাইনে সংযুক্ত হয়ে শুনানিতে অংশ নেন। এটি একটি ব্যতিক্রম অভিজ্ঞতা।

আদালত সূত্র জানায়, পূর্ব শত্রুতার জের ধরে গত ১৪ ফেব্রুয়ারি জেলার তিতাস উপজেলার দক্ষিণ বলরামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় আসমা আক্তার বাদী হয়ে ১২ জনকে আসামি করে মামলা করেন। মামলার ৩ নম্বর আসামি দক্ষিণ বলরামপুর গ্রামের মুজিব মোল্লার ছেলে সারোয়ার হোসেন গত ৮ মার্চ আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তার জামিন নামঞ্জুর করেন। ওই আসামির পক্ষে তার আইনজীবী সোমবার অনলাইনে এই জামিন আবেদন করেন।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম