কুমিল্লায় আরও তিন জন করোনা পজিটিভ, মোট ১৫৯

কুমিল্লা প্রতিনিধি
১২ মে ২০২০, ২১:০৪আপডেট : ১২ মে ২০২০, ২১:০৫

করোনাভাইরাস

কুমিল্লায় নতুন করে আরও  তিন ব্যক্তি করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে মঙ্গলবার (১২ মে) পর্যন্ত এ জেলায় করোনা পজিটিভের সংখ্যা দাঁড়ালো মোট ১৫৯ জনে।

এদিকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া দেবিদ্বারের বাসিন্দা লাল মিয়ার নমুনা পরীক্ষায় মঙ্গলবার পজিটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে কুমিল্লা জেলায় ১২ মে পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেলো মোট ৮ জন। মৃতদের ৭ জনের বাড়ি দেবিদ্বার উপজেলার বিভিন্ন গ্রামে। মঙ্গলবার দুপুরে এসব তথ্য জানান, সিভিল সার্জন ডা. মো.  নিয়াতুজ্জামান।

তিনি আরও  জানান, নতুন করে আক্রান্ত ৩ জনের মধ্যে সিটি করপোরেশন এলাকার বিষ্ণপুরের একজন। ওই ব্যক্তি একটি ওষুধ কোম্পানির এরিয়া ম্যানেজার। এছাড়া, অপর দুজন পজিটিভ রোগী দেবিদ্বার এবং লাকসাম উপজেলার বাসিন্দা।

এ জেলার করোনাভাইরাসের সর্বশেষ আপডেট বিষয়ে সিভিল সার্জন বলেন, ‘মঙ্গলবার পর্যন্ত কুমিল্লায় সংগৃহীত তিন হাজার ৭৪৩ নমুনার মধ্যে তিন হাজার ১৫২টি রিপোর্ট হাতে পাওয়া গেছে। এর মধ্যে মোট ১৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৩ জন এবং মারা গেছেন ৮ ব্যক্তি। আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে জেলার দেবিদ্বার উপজেলা। সেখানে এরই মধ্যে মারা গেছে সাত জন।’

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান জানান, করোনার উপসর্গ নিয়ে গত শনিবার সন্ধ্যায় এই হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন জেলার দেবিদ্বার উপজেলার জাফরাবাদ গ্রামের লাল মিয়া (৬০)। ওই দিন ভোর রাতে তিনি মারা গেলে তার নমুনা সংগ্রহ করা হয়। মঙ্গলবার ওই ব্যক্তির করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম