ফেনীতে আরও ২ জনের দেহে করোনা শনাক্ত

ফেনী প্রতিনিধি
১৩ মে ২০২০, ০১:৩০আপডেট : ১৩ মে ২০২০, ০১:৩০

করোনাভাইরাস ফেনীতে নতুন করে আরও দুই জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন পুরুষ, বাড়ি দাগনভূঞায় এবং একজন নারী, বাড়ি ফুলগাজীতে। মঙ্গলবার  (১২ মে) রাতে সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন এসব তথ্য জানান। 

এ নিয়ে জেলায় চিকিৎসকসহ এখন পর্যন্ত ১৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হলো। এদের মধ্যে সাত জন স্বাস্থ্য বিভাগের। অন্যদের মধ্যে ছাগলনাইয়ার দু'জন, দাগভূঞায়ার পাঁচ জন, সোনাগাজীর একজন ও ফুলগাজীর দু’জন জন রয়েছেন। ১৭ জনের মধ্যে তিন জন সুস্থতার ছাড়পত্র পেয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ৭ মে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামে এক ব্যক্তির (৭০) নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। একইভাবে ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের করোনা আক্রান্ত কিশোরীর সংস্পর্শে আসা আরেক নারীর (৫০) নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতাল পাঠায় স্বাস্থ্য বিভাগ। পরে মঙ্গলবার সেখান থেকে তাদের করোনা পজিটিভ প্রতিবেদন আসে।

সূত্র আরও জানায়, জেলায় এ পর্যন্ত ৮২২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতাল এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় থেকে ৪৯৮ জনের ফলাফল আসে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম