পরিবহনে চাঁদাবাজির ঘটনায় র‌্যাবের মামলা, গ্রেফতার ১

কুমিল্লা প্রতিনিধি
১৩ মে ২০২০, ১৪:২৬আপডেট : ১৩ মে ২০২০, ১৪:২৬

গ্রেফতার আসামি কুমিল্লার দেবিদ্বারে পরিবহনে চাঁদাবাজির ঘটনায় চার জনের বিরুদ্ধে মামলা করেছে র‌্যাব। এ মামলায় নূর আলম (২৬) নামে একজনকে গ্রেফতারও করা হয়েছে। অপর আসামিরা হচ্ছে, উপজেলা সদরের সাদ্দাম হোসেন, সুমন ও রুহুল আমীন।

মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় র‌্যাব-১১ এর সিপিসি-২ এর কুমিল্লার কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়। 

উদ্ধার করা টাকা, চাঁদা আদায়ের রশিদ
এজাহারে বলা হয়েছে, র‌্যাব-১১ এর সিপিসি-২ এর একটি দল সোমবার বিকালে দেবিদ্বার থানার পুরান বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় পরিবহন থেকে চাঁদা আদায় করার অভিযোগে চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য নূর আলমকে (২৬) আটক করে। তার কাছ থেকে চাঁদাবাজির নগদ ২৪০০ টাকা, মোবাইল ফোন ও চাঁদাবাজির কাজে ব্যবহৃত ১০০টি ভুয়া রশিদ উদ্ধার করে র‌্যাব। পরে রাত সাড়ে ১০টায় র‌্যাবের ডিএডি খালেদ বাদী হয়ে দেবিদ্বার থানায় আটক নূর আলমকে জিজ্ঞাসাবাদে সে ওই চক্রের সদস্যদের নাম প্রকাশ করার পর চারজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করে র‌্যাব। 
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইকতিয়ার মিয়া জানান, আটক নূর আলমসহ চারজনের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে চাঁদাবাজির মামলা করেছে। নূর আলমকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম