৬০ বস্তা সরকারি চালসহ আটক ২

ফেনী প্রতিনিধি
১৪ মে ২০২০, ১৪:০১আপডেট : ১৪ মে ২০২০, ১৪:০১

আটক চট্টগ্রামের মিরসরাইয়ে সরকারি ৬০ বস্তা (এক হাজার ৫৮৩ কেজি) চালসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৭, ফেনী ক্যাম্পের একটি দল। বুধবার (১৩ মে) রাতে আটক  করা হয় তাদের। বৃহস্পতিবার (১৪ মে) সকালে এ তথ্য জানান ফেনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. নুরুজ্জামান।

সহকারী পুলিশ সুপার বলেন, 'চাল উদ্ধারের ঘটনায় আটক দুজনকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। এই চাল সরকারি গুদামের লোকজনের মাধ্যমে সংগ্রহ করা হতো, নাকি স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে পাওয়া যেত, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।'

র‌্যাব সূত্র জানায়, ওই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ছোট কমলদহের আমগাছতলা এলাকায় মো. নুরুদ্দিন নামের এক ব্যক্তির টিনের ঘরে সরকারি গুদামের চাল আছে—এমন সংবাদ পেয়ে বুধবার রাতে অভিযান চালানো হয়। অভিযানে গুদামটি থেকে সরকারি সিল মারা ৮-১০টিসহ মোট ৬০ বস্তা চাল জব্দ করা হয়। পরে পরিমাপ করে দেখা যায় ৬০ বস্তায় এক হাজার ৫৮৩ কেজি চাল আছে। পরে এসব চাল মজুত করে রাখার অভিযোগে নুরুজ্জামান ও আলাউদ্দিন নামে দুজনকে আটক করা হয়েছে।

র‌্যাব কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই ব্যক্তি চালগুলো সরকারি গুদামের বলে স্বীকার করেছেন। সরকারি গুদামের বস্তা বদলে খোলা বাজারে বিক্রি করা হতো এসব চাল। পরে সরকারি সিল মারা বস্তাগুলো পুড়িয়ে ফেলা হতো। গ্রেফতার ব্যক্তিরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি থেকে নামানো বিভিন্ন চোরাই পণ্যের ব্যবসার সঙ্গে যুক্ত।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম