অস্ত্র-গুলিসহ আটক ৫ 'জলদস্যু', ৯ জেলে উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি
১৭ মে ২০২০, ১৫:৪২আপডেট : ১৭ মে ২০২০, ১৫:৪৮

দুই পুলিশের মাঝে দাঁড়িয়ে ৫ জলদস্যু, সামনে বসা ৯ জেলে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় পাঁচ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় অপহৃত ৯ জেলেকে উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ মে) গভীর রাতে উপজেলার সুখচর ইউনিয়নের উত্তর পাশে গাসিয়ারচর সংলগ্ন মেঘনা নদী থেকে জলদস্যুদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বন্দুক, গুলি ও রামদা জব্দ করা হয়।

রবিবার (১৭ মে) হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বিশ্বজিত বড়ুয়া এসব তথ্য জানান।

আটক পাঁচ জলদস্যু হলো—লক্ষ্মীপুরের কমলনগর থানার তালতলি ইউনিয়নের চরমার্টিন গ্রামের মঈন উদ্দিনের ছেলে মো. পারভেজ (২৭), একই থানার চর কাদিরা গ্রামের আবদুর রহমানের ছেলে মো. বেলাল হোসেন (২৮), রামগতি উপজেলার চর গজারিয়ার আব্দুর রশিদের ছেলে মো. হাসান (৪৫),  একই এলাকার আবদুর রশিদের ছেলে মো. হারুন (৩৫) এবং ভোলা জেলার তজুমদ্দি উপজেলার চর জহিরুদ্দিন গ্রামের মফিজ মাস্টারের ছেলে মো. হোসেন (৩৩)।

উদ্ধার হওয়া ৯ জেলের মধ্যে একজনের বাড়ি নোয়াখালীর সুবর্নচর উপজেলায় এবং বাকিদের বাড়ি হাতিয়ায়।

বিশ্বজিত বড়ুয়া জানান, গত কয়েক দিন ধরে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ৯ জেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা চলছে—এমন সংবাদের-ভিত্তিতে কোস্টগার্ডের একটি টিম মেঘনা নদীতে অভিযান যায়। শনিবার রাতে কোস্টগার্ড গাসিয়ারচর সংলগ্ন জলদস্যুদের ধাওয়া করলে কয়েকজন পালিয়ে যায়। এ সময় পাঁচ জলদস্যুকে আটক করা হয়; তাদের কাছ থেকে দু’টি বন্দুক, দুই রাউন্ড তাজা গুলি ও পাঁচটি রামদা জব্দ করা হয়। উদ্ধার করা হয় অপহৃত ৯ জেলেকে। 

তিনি আরও জানান, পাঁচ জলদস্যুকে হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া উদ্ধার হওয়া জেলেদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, আটক জলদস্যুদের বিরুদ্ধে কোস্টগার্ড বাদী হয়ে রবিবার দুপুরে চাঁদাবাজি, অপহরণ ও অস্ত্র আইনে হাতিয়া থানায় দু'টি মামলা দায়ের করেছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোট ব্যাংক’ ভাবার ধারণা ভেঙে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোট ব্যাংক’ ভাবার ধারণা ভেঙে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে দুই হাসপাতালে চিকিৎসা দিয়ে পাঠানো হলো ঢাকায়
দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে দুই হাসপাতালে চিকিৎসা দিয়ে পাঠানো হলো ঢাকায়
প্রযুক্তির অগ্রগতির সঙ্গে শ্রমিকের অধিকারও নিশ্চিত করা জরুরি: শিমুল বিশ্বাস
প্রযুক্তির অগ্রগতির সঙ্গে শ্রমিকের অধিকারও নিশ্চিত করা জরুরি: শিমুল বিশ্বাস
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ধান গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ, ১৩ সেপ্টেম্বরের মধ্যে আবেদন
ধান গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ, ১৩ সেপ্টেম্বরের মধ্যে আবেদন
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী