করোনায় সোনালী ব্যাংকের কর্মকর্তার মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
১৮ মে ২০২০, ১৫:৫৫আপডেট : ১৮ মে ২০২০, ১৫:৫৫

সোনালী ব্যাংক

করোনায় আক্রান্ত হয়ে সোনালী ব্যাংকের এক কর্মকর্তা মারা গেছেন। তার বাড়ি বাড়ি কুমিল্লা নগরীর মৌলভীপাড়া এলাকায়। তিনি ঢাকায় একটি শাখার ব্যবস্থাপক ছিলেন। করোনায় এ নিয়ে কুমিল্লার ১৩ জন মারা গেলো। এছাড়া কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২৫ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩০৭ জনে।

সোমবার (১৮ মে) করোনা সংক্রমণ প্রতিরোধ কুমিল্লা কমিটির সমন্বয়ক ডা. নিসর্গ মেরাজ চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, আক্রান্ত ২৫ জনের মধ্যে রয়েছে আদর্শ সদরের দু’জন, চান্দিনায় উপজেলায় দু’জন, দাউদকান্দিতে তিনজন, সদর দক্ষিণে একজন, লাকসামে সাত জন, নাঙ্গলকোটে চার জন, বুড়িচংয়ে একজন এবং সিটি করপোরেশনে পাঁচ জন। কুমিল্লা থেকে মোট পাঁচ হাজার ২১০ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে চার হাজার ৮৮২ জনের। 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম