লক্ষ্মীপুর-ভৌলা নৌরুটে ফেরি চলাচল বন্ধ, আটকে শতাধিক ট্রাক

লক্ষ্মীপুর প্রতিনিধি
২১ মে ২০২০, ২০:১৫আপডেট : ২১ মে ২০২০, ২০:৩৭

ফেরি চলাচল বন্ধ (প্রতীকী ফাইল ছবি) ঘূর্ণিঝড় আম্পানের কারণে লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে বৃহস্পতিবার (২১ মে) থেকে গত তিন দিন ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে করে লক্ষ্মীপুর মজু চৌধুরীর হাট ঘাট এলাকায় শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে পড়েছে। এসব ট্রাকের চালকদের থাকা-খাওয়ার টাকা শেষ হয়ে যাওয়ায়, তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ঈদের জন্য আনা অনেক মালামাল নষ্ট হয়ে যাচ্ছে বলেও জানান চালকরা।

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রেদোয়ান আরমান শাকিল জানান, আটকে পড়া চালকদের জন্য স্থানীয় মাতাব্বর হাট প্রাথমিক বিদ্যালয়ে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। নদী এখনও অশান্ত, ঝড়ো বাতাস বইছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগবে।

জানা যায়, আম্পানের প্রভাবে ওই রুটে চলাচলকারী তিনটি ফেরিই মজু চৌধুরীর হাট ঘাটে অবস্থান করছে। এর আগে থেকেই করোনাভাইরাসের কারণে সব নৌযান চলাচল বন্ধ রয়েছে।

তবে লক্ষ্মীপুর মজু চৌধুরীর হাট ঘাটের দায়িত্বরত বিআইডব্লিউটিসির কর্মকর্তা মো. কাউছার জানান, আম্পান পরিস্থিতি স্বাভাবিক হলেই ফেরি চালু করা হবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী