করোনাকালে বাল্যবিয়ের চেষ্টা, ইতালিফেরত প্রবাসীকে জরিমানা

ফেনী প্রতিনিধি
০৬ জুন ২০২০, ১৭:৩৫আপডেট : ০৬ জুন ২০২০, ১৭:৩৭

করোনাকালে বাল্যবিয়ের চেষ্টা, ইতালিফেরত প্রবাসীকে জরিমানা করোনা পরিস্থিতির মধ্যে স্কুলছাত্রীকে বিয়ের আয়োজন করায় সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের মো. নাজমুল হোসেন নামে ইতালিফেরত এক প্রবাসীকে ৩০ হাজার ও রেস্টুরেন্ট মালিককে ৮ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার ( ৫ জুন) রাতে শহরের রাজাঝির দীঘি সংলগ্ন ফাইভ স্টার রেস্টুরেন্টের ২য় তলায় জনসমাগম করে ওই বাল্যবিয়ের আয়োজন করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান জানান, ওই রেস্টুরেন্টে প্রায় ৬০ জন লোক সামাজিক দূরত্ব বজায় না রেখে জনসমাগম করেছিল। এসময় ওই অনুষ্ঠানের সব খাবার জব্দ করা হয়। একইসঙ্গে জনসমাগম করার অপরাধে অর্থদণ্ড করা হয়।
আগত অতিথিদের জিজ্ঞাসাবাদে আদালত জানতে পারে, শহরের হাজারী রোডের একটি ঘরে প্রবাসী নাজমুল হোসেনের বিয়ের আনুষ্ঠানিকতা চলছে। দ্রুত বিচারক ওই পাত্রের বাসায় গিয়ে দেখতে পায় অষ্টম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর সঙ্গে বাল্য য়ের প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছে। এসময় আদালত পাত্রের অভিভাবককে বাল্যবিয়ের বিষয়ে প্রশ্ন করলে তারা
অপরাধ স্বীকার করে এবং ভবিষ্যতে বাল্যবিয়ে করানো হবে না বলে মুচলেকা প্রদান করে। এ সময় ওই প্রবাসীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম