বাসা থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ জুন ২০২০, ১৭:৫১আপডেট : ০৬ জুন ২০২০, ১৭:৫২

চট্টগ্রাম চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার একটি বাসা থেকে একরামুল ইসলাম (৪৫) নামে এক এসআইয়ের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। টেলিফোনে সাড়া না পেয়ে থানার পুলিশ সদস্যরা শনিবার (৬ জুন) সকালে তার বাসায় যান। বাসা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সীতাকুণ্ড থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত একরামুল ইসলাম সীতাকুণ্ড থানায় কর্মরত ছিলেন। তিনি সীতাকুণ্ড পৌর এলাকার উত্তর বাজারে একটি ভাড়া বাসায় একা থাকতেন।
ফিরোজ হোসেন মোল্লা বাংলা ট্রিবিউনকে জানান, কয়েকদিন আগে একরামুল ইসলামের জ্বর আসে। এরপর থেকেই তিনি বাসায় ছিলেন। শনিবার সকালে মোবাইল ফোনে তার সাড়া না পেয়ে থানা পুলিশের একটি টিম তার বাসায় গিয়ে তাকে অচেতন অবস্থায় পান। পরে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন। তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম