ওএমএস-এর চাল জব্দ, শ্রমিক লীগ সভাপতিকে লাখ টাকা জরিমানা

চাঁদপুর প্রতিনিধি
০৯ জুন ২০২০, ০৭:৪১আপডেট : ০৯ জুন ২০২০, ০৭:৪১

ওএমএস-এর চাল জব্দ, শ্রমিক লীগ সভাপতিকে লাখ টাকা জরিমানা চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ওএমএস-এর ১০ টাকা কেজির চাল গোপনে ব্যবসায়ীদের কাছে ৩০ টাকায় বিক্রি করায় উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও তার সহযোগীকে এক লাখ করে মোট দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্তরা হলো, শ্রমিক লীগের সভাপতি ডিলার মো. জাহাঙ্গীর সরকার এবং সহযোগী মাকসুদ পাটোয়ারী।

সোমবার (৮ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও ফাহমিদা হক এই অর্থদণ্ড দেন।

উপজেলা অফিস ও স্থানীয়রা জানান, মতলব বাজারের (১, ২, ৩ নম্বর ওয়ার্ড) সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ১০ টাকা কেজি দরে চালের অনুমোদিত ডিলার জাহাঙ্গীর সরকার। করোনা দুর্যোগকালী খাদ্যবান্ধব কর্মসূচির চাল তারা প্রকৃত কার্ডধারীদের কাছে বিক্রি না করে বাজারের ব্যবসায়ীদের কাছে বিক্রি করছিলেন। এই ঘটনায় জামাল হোসেন ও দুই ফার্নিচার ব্যবসায়ী আলী আক্কাস ও নবীর হোসেনের কাছে থাকা ৩০০ কেজি চাল ও নগদ ৬ হাজার টাকা জব্দ করা হয়। পরে ওই তিন ব্যবসায়ীর স্বীকারোক্তিতে ওই ডিলার ও তার সহযোগীর চাল বিক্রির বিষয়টি বেরিয়ে আসে।

চাল ক্রয় করা তিন ব্যবসায়ী বলেন, ‘আমরা জানতাম না এই চাল সরকারি। চালের ব্যবসায়ী হিসেবে চিনি বলেই তাদের কাছ থেকে চাল কিনেছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, ‘চালগুলো মে মাসে বিতরণ করার কথা ছিল। আমরা জানতাম শতভাগ চাল বিতরণ হয়ে গেছে। কিন্তু আজকে খবর পেয়ে গিয়ে দেখি ৩০০ কেজি চাল বিক্রি করেছে। ডিলারকে এক লাখ এবং তার সহযোগীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ওএমএস কমিটির মাধ্যমে তাদের ডিলারশিপ বাতিল করা হবে।’

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম