মাদক মামলায় অভিযুক্ত, বরখাস্ত টেকনাফের ইউপি চেয়ারম্যান

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১০ জুন ২০২০, ১৫:৩০আপডেট : ১০ জুন ২০২০, ১৫:৩০

শাহাজান মিয়া

মাদক মামলায় চার্জ গঠন হওয়ায় কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। এ নিয়ে সোমবার (৯ জুন) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল ইসলাম জানান, মাদক মামলার আসামি চেয়ারম্যান শাহজাহান মিয়ার বিরুদ্ধে আদালতে চার্জ গঠন হওয়ায় স্থানীয় সরকার বিভাগের ইপ-১ অধিশাখার উপসচিব ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এই আদেশ বাস্তাবায়ন করা হয়েছে। এখন থেকে সেখানে প্যানেল চেয়ারম্যান আবু ছৈয়দ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। 
আদেশে বলা হয়েছে, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৯ সালের ২৮ জুলাই টেকনাফ মডেল থানায়  করা মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। আদালত শাহাজান মিয়ার বিরুদ্ধে ওই অভিযোগপত্র গ্রহণ করেন। শাহাজান মিয়া অপরাধমূলক কার্যক্রমে জড়িত থাকায় টেকনাফ সদর ইউপির চেয়ারম্যানের দায়িত্বে থাকা সমীচীন নয়। তাই ২০০৯ সালের স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনের ৩৪(১) ধারা অনুযায়ী টেকনাফ সদর ইউপির চেয়ারম্যানপদ থেকে শাহাজান মিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
পুলিশ জানিয়েছে, ২০১৯ সালের ২৫ জুলাই বেনাপোল দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় পুলিশ শাহজাহান মিয়াকে গ্রেফতার হয়। ২ দিন পর তাকে টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওইদিন টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুগুরবিলে তার বাড়িতে পুলিশের একটি দল অভিযান চালায়। সেখান থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫০ হাজার ইয়াবা ও ৫ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ ২০১৯ সালের ২৮ জুলাই রাতে মাদক ও অস্ত্র আইনে শাহজাহান মিয়ার বিরুদ্ধে ২ টি মামলা দায়ের করে। ওই ২ টি মামলার চার্জ গঠন করেছে।
শাহজাহান মিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা ইয়াবা ব্যবসায়ীর তালিকাভুক্ত।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম