চাঁদপুরে আরও ৪৯ জন করোনায় আক্রান্ত

চাঁদপুর প্রতিনিধি
১৩ জুন ২০২০, ১৯:০৮আপডেট : ১৩ জুন ২০২০, ১৯:০৮

করোনাভাইরাস চাঁদপুরে আরও ৪৯ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (১৩ জুন) সিভিল সার্জন অফিস এ তথ্য জানিয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৪১৩ জন। এছাড়া

এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন ৩২ জন এবং সুস্থ হয়েছেন ৮০ জন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, শনিবার জেলায় ৯৪ জনের রিপোর্ট আসে। এর মধ্যে পজিটিভ আসে ৪৯ জনের। নতুন আক্রান্তদের মধ্যে হাইমচরে ১০ জন, শাহরাস্তিতে ১৪ জন, মতলব দক্ষিণে আট জন, হাজীগঞ্জে সাত জন, ফরিদগঞ্জে একজন, কচুয়ায় ছয় জন এবং মতলব উত্তরে তিন জন রয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, চাঁদপুর জেলা থেকে এ পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে দুই হাজার ৯৫০ জনের। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে দুই হাজার ৪৯০ জনের। এখনও রিপোর্ট পেন্ডিং আছে ৪৬০ জনের।

মোট আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ১৫৭ জন, মতলব দক্ষিণ উপজেলায় ৩৮ জন, মতলব উত্তরে ১৯ জন, ফরিদগঞ্জে ৪৯ জন, হাইমচরে ২৫ জন, হাজীগঞ্জে ৪৯ জন, কচুয়ায় ২৮ জন এবং শাহরাস্তিতে ৪৯ জন রয়েছেন।

আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩০১ জন। এর মধ্যে হাসপাতালের আইসোলেশনে আছেন ১৮ জন, ঢাকায় পাঠানো হয়েছে চার জনকে এবং হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন ২৭৯ জন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম