চট্টগ্রামে করোনা শনাক্ত ব্যক্তি পালিয়ে হাতিয়ায়

নোয়াখালী প্রতিনিধি
১৩ জুন ২০২০, ২৩:২৫আপডেট : ১৩ জুন ২০২০, ২৩:৩০

চট্টগ্রামে করোনা শনাক্ত ব্যক্তি পালিয়ে হাতিয়ায় চট্টগ্রামে করোনা শনাক্ত চাকুরিজীবী (৩৫) পালিয়ে নিজ বাড়ি হাতিয়ায় চলে যাওয়ার ঘটনা ঘটেছে। তথ্য গোপন করে প্রচণ্ড ভিড়ের মধ্যে ৮ ঘণ্টা যাত্রা করেছেন তিনি। গত ১ জুন তার করোনা ধরা পড়ে এবং ৪ জুন তিনি বাড়িতে চলে যান।

শনিবার (১৩ জুন) এই ঘটনার আট দিন পর বিষয়টি জানতে পারে প্রশাসন। এরপরই তার বাড়ি লকডাইন করে জেলা প্রশাসন।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিম উদ্দিন বলেন, ‘রোগীর বাবা তথ্য গোপন করে বলেন তার ছেলে চট্টগ্রাম থেকে এসেছেন এবং তার শরীরে করোনা উপসর্গ রয়েছে। সে নমুনা দিতে চায়। পরে, তাকে ব্যবস্থাপত্র দিয়ে হাসপাতাল থেকে ওষুধ দিয়ে দেওয়া হয় এবং কাল নমুনা দিতে হাসপাতাল আসতে বলা হয়। বিকালে রোগী মুঠোফোনে স্বীকার করে গত ২৮ মে তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নমুনা পরীক্ষা করতে দেন। ১ জুন তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।’

তিনি আরও বলেন, ‘তাৎক্ষণিকভাবে মেডিক্যাল টিম পাঠিয়ে রোগীর অবস্থা পর্যবেক্ষণ শেষে হোম আইসোলেশন নিশ্চিত করা হয়েছে। তার সংস্পর্শে আসা অন্যান্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।’

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক বিষয়। চট্টগ্রামে করোনা শনাক্ত হওয়ার পরও ভিড়ের মধ্যে দীর্ঘ ৮ ঘণ্টা যাত্রা করে হাতিয়ায় নিজ বাড়িতে চলে এসে তিনি ঠিক করেননি। যেখানে আক্রান্ত হবে, সেখানে চিকিৎসা নেওয়া উচিত ছিল। তাছাড়া, অবস্থার অবনতি হলে বা নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এবং ভেন্টিলেশন দরকার হলে, তা এখানে পাওয়া যাবে না।’

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম