হালদায় বড়শি দিয়ে মা মাছ শিকার, ১২ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ জুন ২০২০, ০৯:২৫আপডেট : ১৪ জুন ২০২০, ০৯:২৫

বড়শি দিয়ে ধরা কাতল মাছ প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদায় বড়শি ফেলে ১১ কেজি ওজনের একটি কাতলা মাছ শিকার করায় এক ব্যক্তিকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৩ জুন) সকালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নের হালদা নদীর মোয়াজ্জেম খান বাড়ি এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ ইউনুছ সোহেল নামের ওই ব্যক্তিকে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন।

ইউএনও বলেন, ‘ইউনুছ বড়শি ফেলে মাছ শিকার করছিলেন। খবর পেয়ে আমরা ওই এলাকায় অভিযানে যাই। কিন্তু আমরা যাওয়ার আগেই তিনি ১১ কেজি ওজনের একটি কাতলা মাছ ধরে ৬ হাজার টাকায় বিক্রি করেন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

বড়শি দিয়ে ধরা কাতল মাছ তিনি আরও বলেন, ওই ব্যক্তিকে জরিমানা করার পর স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় বিক্রি করা কাতলা মাছটি উদ্ধার করি। পরে এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিসার্চ ল্যাবরেটরিতে পাঠিয়ে দিয়েছি।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী