ফেনীতে করোনার উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু

ফেনী প্রতিনিধি
১৮ জুন ২০২০, ০৪:৫৫আপডেট : ১৮ জুন ২০২০, ০৪:৫৬

ফেনী ফেনীতে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার (১৭ জুন) দুই ব্যক্তির  মৃত্যু হয়েছে। দুইজনের মধ্যে ৮০ বছর বয়সী এক বৃদ্ধ ও অন্যজন  ৫০বছর বয়সী  রয়েছেন। তাঁদের মধ্যে বৃদ্ধের বাড়ি সোনাগজি উপজেলার সুলাখালি গ্রামে অপর জন দাগনভূঞা উপজেলার সেকান্তরপুর গ্রামে। শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার বিকালে ও সন্ধ্যায় হাসপাতালে নেওয়া পথে তারা মারা যান

 পরিবার সূত্রে জানা গেছে, ৮০ বছর বয়সী জিয়াউল হক  গত ৩-৪ দিন ধরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। প্রথমে নিজ বাড়িতে স্থানীয়ভাবে তার চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে বুধবার বিকালে হাসপাতালে নেওয়া পথে মারা যান তিনি।

এদিকে দাগনভূঞার ৫০ বছর বয়সী শ্যামল ভূমিক জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। এর মধ্যে বুধবার বিকালে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ অবস্থায় চিকিৎসার জন্য ঢাকার নেওয়ার পথে সন্ধ্যায় তিনি মারা যান বলে স্বজন অ্যাডভোকেট রশিক শেখর গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন।

জেলা করোনা নিয়ন্ত্রণ কক্ষের সমন্বয়ক ডা. শরফুদ্দিন মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, লাশ রাতেই স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে। করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম