কুমিল্লায় করোনায় আরও দুই জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
২৬ জুন ২০২০, ১৮:১৫আপডেট : ২৬ জুন ২০২০, ১৮:১৫

করোনাভাইরাস কুমিল্লা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই জন মারা গেছেন। এ নিয়ে জেলায় ৮৭ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় নতুন করে আরও ১২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৯৯৪ জনের দেহে। সিটি করপোরেশনের ৯৪ জনসহ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক হাজার ১৯১ জন।

কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, চব্বিশ ঘণ্টার ফলাফলে কুমিল্লা সিটি করপোরেশনে ১১ জন, মুরাদনগরে চার জন, হোমনায় ২০ জন, দাউদকান্দিতে ১২ জন, চান্দিনায় আট জন, দেবিদ্বারে একজন, তিতাসে ১৪ জন, লাকসামে ১৫ জন, মেঘনায় তিন জন, মনোহরগঞ্জে সাত জন, নাঙ্গলকোটে ১৩ জন, বুড়িচংয়ে আট জন ও লালমাইয়ে পাঁচ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিটি করপোরেশন ছাড়াও বরুড়ায় ৩৩ জন, বুড়িচংয়ে দুই জন, চৌদ্দগ্রামে একজন, আদর্শ সদরে ১২ জন, নাঙ্গলকোটে পাঁচ জন, মেঘনায় দুই জন ও মনোহরগঞ্জে দুই জন সুস্থ হয়েছেন।

এখন পর্যন্ত জেলায় ১৭ হাজার ৭২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ফল এসেছে ১৫ হাজার ৯৫০ জনের।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম