ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) রাতে তার নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ আসে। এর আগে ইউএনও অফিসের একজন কর্মচারীও কোভিড-১৯ পজিটিভ হন।
ইউএনও নিজেই বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল সূত্র জানায়, গত শুক্রবার সকালে ইউএনও করোনা সন্দেহে নমুনা দিতে আসেন। জরুরি ভিত্তিতে তার নমুনা পরীক্ষা করা হয়। রাত পৌঁনে ৯টার দিকে তার নমুনা পরীক্ষার রিপোর্টে দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।
এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা সাংবাদিকদের বলেন, ‘নমুনার রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। শারীরিক অবস্থা এখনও ভালো। সরকারি বাসভবনে আইসোলেশনে থাকার মাধ্যমে ঘরোয় চিকিৎসা নিচ্ছি।’








