টেন্ডার নিয়ে ঠিকাদারকে মারধর, ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ জুন ২০২০, ১৩:৪৪আপডেট : ২৮ জুন ২০২০, ১৩:৪৪

মামলা রেলওয়ে টেন্ডারকে কেন্দ্র করে এক ঠিকাদারকে মারধরের অভিযোগে ছাত্রলীগের তিন নেতাসহ চার জনের বিরুদ্ধে মামলা করেছেন ওই ঠিকাদার। শনিবার (২৭ জুন) রাতে খুলশী থানায় মামলাটি করা হয়।

খুলশী থানার ওসি প্রণব চৌধুরী বলেন,  ‘অভিযোগ আমলে নিয়ে আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আসামিরা হলেন, মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন বর্মন, অর্থ সম্পাদক হাসানুল আলম চৌধুরী সবুজ ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লিটন চৌধুরী রিংকু ও আয়াত উল্লাহ।

এজাহারে উল্লেখ করা হয়, রেলওয়ের টেন্ডারকে কেন্দ্র করে আসামিরা ঠিকাদার সানাউল হককে ২৫ জুন মারধর করেন এবং তার কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেন। এছাড়া আসামিরা তাকে নানাভাবে ভয়ভীতি ও হত্যার হুমকি দেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অসুস্থ হয়ে হাসপাতালে বিদ্যুৎমন্ত্রী 
অসুস্থ হয়ে হাসপাতালে বিদ্যুৎমন্ত্রী 
মুগদা মেডিক্যালে ফোন-ব্যাগ ছিনিয়ে নিয়ে পালাচ্ছিলেন যুবক, আনসারের হাতে ধরা 
মুগদা মেডিক্যালে ফোন-ব্যাগ ছিনিয়ে নিয়ে পালাচ্ছিলেন যুবক, আনসারের হাতে ধরা 
ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন মা-ও, লাশ হয়ে ফিরলেন আরেক মাদ্রাসাছাত্র 
ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন মা-ও, লাশ হয়ে ফিরলেন আরেক মাদ্রাসাছাত্র 
ওয়াটারএইড সাউথ এশিয়ার নতুন আঞ্চলিক পরিচালক হাসিন জাহান
ওয়াটারএইড সাউথ এশিয়ার নতুন আঞ্চলিক পরিচালক হাসিন জাহান
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত