করোনায় আ. লীগ নেতার মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
২৮ জুন ২০২০, ১৮:০১আপডেট : ২৮ জুন ২০২০, ১৮:০১

মোতাহার হোসেন পাটওয়ারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও ফরিদগঞ্জ কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান মোতাহার হোসেন পাটওয়ারী মারা গেছেন। রবিবার (২৮ জুন) ভোরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর।

মোতাহার হোসেন পাটওয়ারী শ্যালক মো. ইয়াছিন বলেন, 'দুলাভাই গত ৮ জুন প্রথমে অসুস্থ হয়ে পড়েন। পরে গত ১১ জুন তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ১৩ জুন তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কয়েকদিন আইসিউতে থাকার পর আজ ভোরে তিনি মারা যান। গতকাল কুমিল্লার হাসপাতালে তার নমুনা সংগ্রহ করা হয়। এর আগে চাঁদপুরে তার নমুনা নেওয়ার পর রিপোর্ট পজিটিভ এসেছিল।'

তিনি আরও জানান, তার রক্তে সুগার অতি মাত্রায় বেড়ে যায়। রক্তে হিমোগ্লোবিনও কমে যায়। ঠাণ্ডাজনিত সমস্যাও ছিল। হার্টেও সমস্যা ছিল।

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশরাফ আহমেদ চৌধুরী জানান, ফরিদগঞ্জ শহরের রুদ্রগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজার পরে বাদ জোহর তাকে ফরিদগঞ্জের ভাটিরগাঁও এলাকায় নিজ বাড়িতে স্বাস্থবিধি মেনে দাফন করা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম