কুমিল্লা মেডিক্যালে করোনা উপসর্গে ২ জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
০৬ জুলাই ২০২০, ১১:৪২আপডেট : ০৬ জুলাই ২০২০, ১১:৪২

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা উপসর্গে ১৮ বছরের এক কিশোরীসহ আরও দুই জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় মেডিক্যালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। হাসপাতালটির সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আইসিইউতে মারা যাওয়াদের মধ্যে একজন কিশোরী। সে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বেলঘর এলাকার মো. কাউছারের মেয়ে সারাইয়া (১৮) এবং অপরজন হলেন কুমিল্লার লাকসাম পৌরসভার পশ্চিমগাঁও এলাকার মৃত ইব্রাহীম খলিলের ছেলে আবদুর রহিম (৬২)।

হাসপাতাল সূত্রে জানা যায়, মেডিক্যাল কলেজটির করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন ১২৩ জন। এদের মধ্যে করোনা পজিটিভ ছিলেন ৬২ জন। 

অন্যদিকে, জেলা সিভিল সার্জন অফিসের সূত্রে জানা যায়, কুমিল্লায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন তিন হাজার ৯১১ জন, সুস্থ হয়েছেন এক হাজার ৭৬২ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৬ জন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের