ফেনীতে করোনা উপসর্গে তিন জনের মৃত্যু

ফেনী প্রতিনিধি
০৯ জুলাই ২০২০, ১৭:৩১আপডেট : ০৯ জুলাই ২০২০, ১৭:৩১

ফেনী সদর হাসপাতাল ফেনীতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ষাটোর্ধ্ব এক নারীসহ তিন জনের মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুর থেকে বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরের মধ্যে তাদের মৃত্যু হয়। ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন ভূঞা এ তথ্য জানান।

তিনি বলেন, 'জ্বর, শ্বাসকষ্ট ও ডায়াবেটিস-সহ নানা রোগ নিয়ে মঙ্গলবার হাসপাতালে ভর্তি হন ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের দক্ষিণ আনন্দপুর গ্রামের ষাটোর্ধ্ব নূর জাহান। হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে বুধবার রাতে তার মৃত্যু হয়। এর আগে একই রাতে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পরশুরাম উপজেলার মোখলেছুর রহমান (৬৫) মারা যান। মারা যাওয়ার পর তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নোয়াখালী আবদুল মালেক মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়েছে।'

অন্যদিকে, করোনার উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমান ফিরোজ নামে ফেনীর এক আইনজীবীর মৃত্যু হয়েছে। নিহত মিজানুর জেলার দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের কোরবানপুর গ্রামের বাসিন্দা। তিনি ২০১৬ সালে ফেনী জেলা আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন।

ফেনী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পার্থপাল বলেন,‘জ্বর-শ্বাসকষ্ট অনুভব করলে মঙ্গলবার মিজানুর রহমানকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার শ্বাসকষ্ট বেড়ে গেলে চিকিৎসকরা তাকে ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়ার পরামর্শ দেন। তবে আইসিইউতে সিট খালি ছিল না। পরে দুপুরের পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। একপর্যায়ে বৃহস্পতিবার সকালের দিকে তার মৃত্যু হয়।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম