রোয়াংছড়িতে সন্ত্রাসীদের গুলিতে মা নিহত, সন্তান আহত

বান্দরবান প্রতিনিধি
১১ জুলাই ২০২০, ০৯:১৬আপডেট : ১১ জুলাই ২০২০, ০৯:১৭

বান্দরবান

বান্দরবা‌নের রোয়াংছ‌ড়ি‌তে সন্ত্রাসী‌দের গু‌লি‌তে লতা তঞ্চঙ্গ্যা (২৮) নামে এক নারী নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হ‌য়ে‌ছে তার সন্তান কো‌য়েল তঞ্চঙ্গ্যা (৪)। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় রোয়াংছ‌ড়ির অংগ্যাপাড়া এলাকায় এঘটনা ঘ‌টে।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, রোয়াংছড়ির  অংগ্যাপাড়া এলাকায় জেএসএস (মূল) এর সন্ত্রাসীদের অবস্থানের খবর পে‌য়ে বিকাল ৫টার দি‌কে সেনাবাহিনীর তিনটি টহল দল ‌সেখা‌নে যায়। সেনাবাহিনী আসার খবর জান‌তে পেরে একদল সশস্ত্র সন্ত্রাসীরা পাহাড়ের পশ্চিম দিক থেকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। পরে সন্ত্রাসীদের ধর‌তে সেনাবাহিনী সেখা‌নে গে‌লে ঘটনাস্থ‌ল থে‌কে এক নারী এবং ৪ বছরের একটি শিশুকে আহত অবস্থায় উদ্ধার ক‌রে সেনা অ্যাম্বুলেন্সে ক‌রে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসার পথে নারীর মৃত্যু হয়। 
স্থানীয়‌দের ধারণা, ৭ জুলাই বাঘমারা এলাকায়  ৬ জন হত্যার ঘটনার সঙ্গে এসব সন্ত্রাসীরা জড়িত। অংগ্যাপাড়া এলাকায় সেনাবাহিনীর অনুসন্ধান অব্যাহত রয়েছে। 
এ বিষ‌য়ে রোয়াংছ‌ড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) তৌ‌হিদ ক‌বির ব‌লেন, সন্ত্রীদের গু‌লি‌তে এক নারী নিহত হয়েছেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী