কুমিল্লা মেডিক্যালে করোনা ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
১১ জুলাই ২০২০, ১১:১২আপডেট : ১১ জুলাই ২০২০, ১১:৪৬

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে আরও পাঁচ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে একজন এবং করোনা ইউনিটের আইসিইউতে চার জন মারা গেছেন। এরা সবাই পুরুষ। শনিবার (১১ জুলাই) সকালে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,  কুমেক হাসপাতালে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে একজনের করোনা পজিটিভ ছিল। বাকি চার জনের করোনা উপসর্গ ছিল। বর্তমানে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ১১৮ জন।

উল্লেখ্য, মেডিক্যালটির করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে এ পযর্ন্ত মারা গেছেন ১৯০ জন। এদের মধ্যে করোনা পজিটিভ ছিল ৬৮ জন এবং করোনার উপসর্গ ছিল ১২২ জনের। জেলা সিভিল সার্জন অফিস সূত্র মতে, কুমিল্লা জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার হাজার ৩১০ জন, সুস্থ হয়েছেন দুই হাজার ২১৭ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ১২১ জন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম