কুমেক হাসপাতালে করোনা ও উপসর্গে আরও চারজনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
১৭ জুলাই ২০২০, ১৮:২০আপডেট : ১৭ জুলাই ২০২০, ১৮:২১

করোনাভাইরাস কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে দুই নারীসহ আরও চারজনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের করোনা ইউনিটে একজন, আইসিইউতে দুইজন এবং আইসোলেশন ওয়ার্ডে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শুক্রবার (১৭ জুলাই) সকালে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারি সার্জন ডা. মোয়াজ্জেম এসব তথ্য জানান।

হাসপাতাল সূত্রে জানা যায়, ফাতেমা বেগম (৪৫) নামে এক নারী করোনা আক্রান্ত হয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার লেয়াকত আলীর মেয়ে। এছাড়া আইসিইউ এবং আইসোলেশন ওয়ার্ডে মারা যান কুমিল্লার শুভরামপুর এলাকার আয়াত আলীর ছেলে শামছুজ্জামান (৫০), মুরাদনগর উপজেলার রুহুল আমিনের ছেলে জসিম উদ্দিন (৫৯) এবং কুমিল্লা নগরীর টমছম ব্রিজ এলাকার একমত উল্লাহর মেয়ে মমতাজ বেগম (৫৩)।      

উল্লেখ্য, মেডিক্যালের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট মারা গেছেন ২১১ জন। এদের মধ্যে করোনা পজিটিভ ৬৯ জন এবং করোনা উপসর্গ নিয়ে ১৪২ জন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্র মতে, কুমিল্লায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন চার হাজার ৭৬৫ জন, সুস্থ হয়েছেন দুই হাজার ৭১২ জন আর আক্রান্ত হয়ে মারা গেছেন ১২৮ জন।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী