করোনায় সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যানের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৭ জুলাই ২০২০, ২৩:৪৫আপডেট : ১৭ জুলাই ২০২০, ২৩:৪৭

করোনায় সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যানের মৃত্যু বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া সমবায় ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ আফজাল হোসেন নিসার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদকও ছিলেন।

শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৭ বছর। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর গ্রামে। তিনি শহরের বনিকপাড়ার বাসায় পরিবার নিয়ে থাকতেন।

চৌধুরী মোহাম্মদ আফজাল হোসেন নিসারের নিকট আত্মীয় ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ.এইচ মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

আফজাল হোসেন নিসারের বড় ছেলে ছেলে তানভীর চৌধুরী জানান, শনিবার (১৮ জুলাই) বেলা ১১টায় চিনাইর উত্তরপাড়া স্কুল প্রাঙ্গনে স্বাস্থ্যবিধি মেনে তার বাবার জানাযা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম