কুমেক হাসপাতালে করোনা ও উপসর্গে আরও চার জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
১৮ জুলাই ২০২০, ১২:১৫আপডেট : ১৮ জুলাই ২০২০, ১২:২২

কুমেক হাসপাতালে করোনা ও উপসর্গে আরও চার জনের মৃত্যু কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত ও লক্ষণ-উপসর্গ নিয়ে মৃত্যুর তালিকা প্রতিদিনই দীর্ঘ হচ্ছে। ইতোমধ্যে মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় কুমেকে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত ও লক্ষণ-উপসর্গ নিয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকালে কুমেক হাসপাতালের সহকারী সার্জন ডা. মোয়াজ্জেম এই তথ্য নিশ্চিত করেছেন। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) একজন এবং করোনা আইসোলেশন ওয়ার্ডে তিন জনের মৃত্যু হয়।

হাসপাতাল সূত্র জানায়, আবুল কাশেম (৭৮) নামে করোনা আক্রান্ত একজনের হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। তিনি কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। এছাড়া আইসিইউ এবং আইসোলেশন ওয়ার্ডে মারা যান, কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাধানগর গ্রামের ছিদ্দিকুর রহমার (৭৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার আবদুর রহমানের ছেলে আবদুর গফুর (৬০) এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার ছেলে আবদুল বাতেন (৭৫)।

প্রসঙ্গত, কুমেক হাসপাতালের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২১৪ জনের। এদের মধ্যে করোনা পজিটিভ ৭০ জন ও করোনা উপসর্গ ১৪৫ জন ছিলেন। জেলা সিভিল সার্জন অফিসের সূত্র মতে, কুমিল্লা জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার হাজার ৮১৪ জন, সুস্থ হয়েছেন দুই হাজার ৭৩৩ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ১২৮ জন। 

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি