খাগড়াছড়িতে সাবেক পিসিপি নেতা গুলিবিদ্ধ

খাগড়াছড়ি প্রতিনিধি
১৮ জুলাই ২০২০, ১৮:৪৫আপডেট : ১৮ জুলাই ২০২০, ১৮:৫২

খাগড়াছড়িতে সাবেক পিসিপি নেতা গুলিবিদ্ধ খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় জেএসএস সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) এক সাবেক নেতা গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (১৮ জুলাই) সকাল ৯টার দিকে শিলাছড়ি এলাকা তংতুল্লা পাড়ায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ উষা মারমা (২৬) বর্তমানে চিকিৎসাধীন আছেন।

লক্ষ্মীছড়ি হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. সাইফুল ইসলাম জানান, তার ডান পায়ে দুটি গুলিবিদ্ধ হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। হাসপাতালে আসার আগে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

স্থানীয়রা জানায়, তংতুল্লা পাড়ায় একটি চায়ের দোকানে আড্ডারত অবস্থায় একদল সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি করলে পালানোর সময় উষা মারমা গুলিবিদ্ধ হয়। উষা মারমা তংতুল্লা পাড়ার কংচাইরি মারমার ছেলে। উষা মারমা এর আগে জেএসস (শন্তু গ্রুপ) এর পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি ছিলেন। এখন কোনও পার্টির সঙ্গে জড়িত নন বলে নিকটত্মীয়রা জানিয়েছেন।

লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবীর জানান, ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। ওই এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত কোনও পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে থাকতে পারে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম