বউ পিটিয়ে জেলে মাদ্রাসা শিক্ষক

নোয়াখালী প্রতিনিধি
২৫ জুলাই ২০২০, ০০:২৮আপডেট : ২৫ জুলাই ২০২০, ০০:২৯

অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক জসিম উদ্দিন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৭ নং পূর্ব চরবাটা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চর মজিদ গ্রামে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, শ্বশুরকে আটকিয়ে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ওঠেছে স্বামী চর জব্বর রব্বানিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক জসিম উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনায় স্ত্রী শারমিন আক্তার স্বামী জসিম উদ্দিন, দেবর এমরান ও ননদকে আসামি করে বৃহস্পতিবার (২৩ জুলাই) চর জব্বার থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১১। শুক্রবার (২৪ জুলাই) সকালে চর জব্বার থানা পুলিশ অভিযুক্ত জসিম উদ্দিনকে গ্রেফতার করে আদালত পাঠায়। আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।

মামলার এজাহারে জানা যায়, উপজেলা চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামের মো. ছেরাজল হকের মেয়ে শারমিন আক্তারের সঙ্গে ফয়েজ আহাম্মদের পুত্র চর জব্বর রব্বানিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক জসিম উদ্দিনের বিয়ে হয় প্রায় ৩ মাস আগে। বিয়ের পর থেকে যৌতুকের জন্য শারমিনকে বেঁধে রেখে নির্যাতন করতন জসিম। এছাড়া যৌতুকের জন্য মেয়ের বাবা ছেরাজল হককে জিম্মি করে একটি স্ট্যাম্পে স্বাক্ষর নেন। মেয়ের বাবা তাকে টাকা দেওয়ার জন্য কিছু দিন সময় নেন। ওই সময়ের মধ্যে টাকা না পেয়ে আবারও শারমিনের ওপর নির্যাতন শুরু করেন। কখনও ঘরের মেঝেতে ফেলে কখনও ঘরের পিলারের সঙ্গে বেঁধে মারধর করতেন।

গত ৫ জুলাই আবারও একই কায়দায় মারধর শুরু করলে, শারমিন জ্ঞান হারিয়ে ফেলেন। খবর পেয়ে বাবা ছেরাজল হক মেয়েকে উদ্ধার করতে গেলে তাকেও মেরে আহত করেন জসিম। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ঠ জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা শেষে গতকাল ২৩ জুলাই শারমিন আক্তার বাদী হয়ে স্বামী জসিম উদ্দিন, দেবর এমরান ও ননদকে আসামী করে চর জব্বার থানায় নারী নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

স্থানীয় সূত্র জানায়, জসিম আগে আরেকটি বিয়ে করেন। বিয়ের পর কাবিননামা লুকিয়ে ফেলেন। ওই নারীকেও যৌতুকের জন্য বিভিন্ন সময় মারধর করতেন। নির্যাতন সইতে না পেরে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে ১ লাখ টাকায় বিনিময়ে তালাক দেন। কিন্তু এখনও ওই নারীকে প্রতিশ্রুত টাকা দেননি জসিম।

পরে, প্রায় ৩ মাস আগে ছেরাজল হকের হাতে-পায়ে ধরে বিয়ে করেন তার মেয়ে শারমিন আক্তারকে। সুবর্ণচরে বিয়ে হলেও হাতিয়া উপজেলায় বিয়ের কাবিননামা করেন জসিম। বিয়ের কিছুদিন না যেতেই শারমিনের ওপর শুরু করেন নির্যাতন। পূর্বের কায়দায় শ্বশুর ছেরাজল হককে যৌতুক হিসেবে একটি মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন এবং ১ লাখ টাকার জন্য একটি অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর নেন। টাকা দিতে না পারায় শুরু করেন শারমিনকে পেটানো।

চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইব্রাহিম খলিল বলেন, গতকাল রাতে শারমীন আক্তার স্বামী মাদ্রাসা শিক্ষক জসিম উদ্দিন, দেবর এমরান ও ননদকে আসাসি করে চর জব্বার থানায় মামলা দায়ের করেন।

 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম