করোনার সঙ্গে লড়াই করে বেঁচে এসে এবার অন্যের জীবন বাঁচাতে প্লাজমা দিলেন নোয়াখালী জেলা পুলিশের ছয় সদস্য। গত বুধবার (২২ জুলাই) ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্লাজমা প্রদান করেন তারা।
এ ছয় পুলিশ সদস্য হলেন জেলার চরজব্বার থানার এসআই ইমরানুস সাজ্জাদ, কনস্টেবল অনুপ বড়ুয়া, কনস্টেবল ইসমাইল ও কনস্টেবল সাইফুল ইসলাম এবং কবিরহাট থানার এএসআই কামাল হোসেন ও এএসআই বাবুল।
জেলা বিশেষ শাখার পরিদর্শক সৈয়দ মো. ফজলে রাব্বী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।








